বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করা মাহমুদ হাসান অত্যন্ত বিচক্ষণ, সৎ, ধার্মিক ও মেধাবী হিসেবে নিজেকে সর্ব ক্ষেত্রেই প্রতিষ্ঠা করতে সক্ষম হন।চট্টগ্রামের পটিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের দারোগ গ্রামের ১৯৭৬ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন জনাব হাসান। বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মরহুম আহমদ ছফার চতুর্থ সন্তান তিনি। ছফা পরিবারের প্রতিটি সদস্য বিভিন্ন সেক্টরে দেশ-বিদেশে ব্যাপক সফলতার সাথে নিজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠিত হলেও নাড়ির টানে প্রত্যেকেই নিজ গ্রামে বিভিন্ন মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রেখে পিতার পথ অনুসরণ করায় এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয়ভাজণ হিসেবে সম্মানিত।
প্রতিষ্ঠান এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী তাদের সর্বাঙ্গীন মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য অর্জনে বিশেষ দোয়া কামনা করেছেন।


