বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় পৃথিবী ছাড়া ১০ লাখ ৩১ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সারাবিশ্বে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৩৩০ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ৫৭৬ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ২ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ২২৩ জন।

রোববার সকাল (৪ অক্টোবর) পর্যন্ত এমন তথ্য জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই)।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৭৯ হাজার ৮৪৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ৩৩৫ জনের।

এরপর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। করোনা মহামারিতে ৪৮ লাখ ৮০ হাজার ৫২৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮৮ জনের।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪২ জনের।

মৃত্যুর দিক দিয়ে মেক্সিকো চতুর্থ স্থানে আর আক্রান্তের হিসেবে ৯ নম্বরে রয়েছে দেশটি। সেখানে ৭ লাখ ৫৭ হাজার ৯৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৮৮০ জনের।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত