বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

তৃণমূল নেতাকর্মীরাই তৃণমূলের নেতৃত্ব সৃষ্টি করবে: আ জ ম নাছির উদ্দীন

আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পর ইউনিট, ওয়ার্ড এবং থানা কমিটির সম্মেলন শুরু হবে।

এই সম্মেলনে নেতৃত্ব সৃষ্টি করবে তৃণমূল নেতাকর্মীরাই। তৃনমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ মতামতের ওপরই কমিটিগুলোতে নেতৃত্ব সৃষ্টি করা হবে। এক্ষেত্রে মহানগর আওয়ামী লীগ কেবলমাত্র অবজারভার হিসেবে দায়িত্ব পালন করবে।

আজ ৬ অক্টোবর কালামিয়া স্কুলে চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ আওতাধীন “এ” ইউনিট আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত মাহতাব উদ্দিন চৌধুরী। “এ” ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ হোসেন, চান্দগাঁও ওয়ার্ড “এ” ইউনিটের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বক্তব্য রাখেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত