বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বীর মুুক্তিযোদ্ধা আবদুস ছালাম মাষ্টারের মৃত্যুতে “সুবেদার নবী হোসনে আরা ফাউন্ডেশন” ও “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের-জাহান মেমোরিয়াল ট্রাস্ট” এর শোক

বিশেষ প্রতিনিধি: চটগ্রাম পটিয়ার কৃতি সন্তান ৫২ এর ভাষা আন্দোলনের সংগ্রামী ভাষা সৈনিক, বীর মুুক্তিযোদ্ধা, সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শিক্ষক নেতা,পটিয়ার গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব কমরেড আবদুস ছালাম মাষ্টারের মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন হুলাইন সুবেদার নবী হোসনে আরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সমাজ সেবক শিক্ষানুরাগী মোঃ হাসানুর জামান বাবু।

হাসানুর জামান বাবু এক শোক বার্তায় মুুক্তিযোদ্ধা ছালাম মাষ্টার এর আত্নার মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, জনাব ছালাম মাষ্টারের মৃত্যুতে জাতি একজন নিঃস্বার্থ দেশ প্রেমিক বীরকে হারালো, যার ক্ষতি পূরনের নয়। পৃথক শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের-জাহান মেমোরিয়াল ট্রাস্ট এর তরফে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গভীর সমবেদনা ও মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য যে জনাব ছালাম মাষ্টার আজ বেলা এগারটায় চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে বাধ্যক্ষজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালি—— রাজেউন) আজ বাদে আছর পটিয়ার হয়রত শাহগদী (রঃ)মাজার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুুক্তিযোদ্ধা আবদুস ছালাম মাষ্টারের জায়নাজা অনুষ্ঠিত হইবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত