বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৩৭, মৃত্যু ২১

চেতনা ডেস্ক: দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩৭ জন। এছাড়া আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮১ জনে।

আজ সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ৩ লাখ ৯০ হাজার ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৫১৪৬ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৫৯৯ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত