বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় ১৭ হাজার ইয়াবাসহ আটক ১

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  ইয়াবা পরিবহনে একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে আটকের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আটক মাদক ব্যবসায়ী মো. জুয়েল রানা (৩২) পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বড়িপাশা এলাকার মো. আলী আকবরের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামের জোরারগঞ্জ মস্তাননগর এলাকায় বসবাস করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত