বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফ্রান্স সরকারকে বিশ্ব মুসলমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান: শহীদুল্লাহ ফারুকী

আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: ফ্রান্সের কুখ্যাত পত্রিকা শার্লি এবদো কর্তৃক রাসুলে করিম (দঃ) এর ব্যাঙ্গচিত্র প্রকাশ এবং ফ্রান্স সরকার কর্তৃক “মত প্রকাশের স্বাধীনতা” নামে ইসলাম ও প্রিয় নবিজীর শানে উস্কানি মূলক বক্তব্যর প্রতিবাদ জানান চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহ্‌সূফি শেখ আবু মোঃ শহীদুল্লাহ ফারুকি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে চরণদ্বীপ দরবার শরীফ সেচ্ছাসেবক সংগঠন কর্তৃক আয়োজিত ৪১তম ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলের সভাপতির বক্তব্যে এই কথা বলেন।

তিনি আরো বলেন- ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (দঃ) এর ব্যাঙ্গাচিত্র প্রকাশ করা হয়েছে, যা বিশ্ব মুসলিম উম্মাহর আবেগ অনুভূতিতে আঘাত করেছে। অবিলম্বে এই ব্যাঙ্গচিত্র প্রত্যাহার পূর্বক বিশ্ব মুসলমানের কাছে ফ্রান্স সরকারের ক্ষমা চাইতে হবে।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন দরবারের নায়েবে মোন্তাজেম হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মোঃ সাইফুল্লাহ ফারুকি, শাহজাদা শেখ আবু মোঃ সানাউল্লাহ ফারুকি।

এতে তকরির পেশ করেন হযরতুলহাজ্ব মাওলানা ইদ্রিছ আনসারি, হযরতুলহাজ্ব মাওলানা শায়েস্তা খান আজহারি, হযরতুলহাজ্ব মাওলানা ইসহাক আনছারি, হযরত মাওলানা ফরিদুল আলাম জ্বামি, হযরত মাওলানা নেজাম উদ্দিন নিজামি, মাওলানা এনামুল হক কুতুবি, মাওলানা মনির উদ্দিন মারুফ প্রমুখ।

এতে প্রতিবছরের ন্যায় এ বছর ও আল্লামা শাহ অছিয়র রহমান হেফজখানা ও এতিমখানার সদ্য হেফজ সমাপ্তকারি ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান করা হয়।

মাহফিল শেষে বিশ্বমুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং করোনাভাইরাস মহামারি থেকে বিশ্ববাসির মুক্তি কামনা করে দোয়া ও আখেরি মোনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহ্‌সূফি শেখ আবু মোঃ শহীদুল্লাহ ফারুকি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত