বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬৩ জন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮৯৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৬৩ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৫৮ জন এবং ভিবিন্ন উপজেলার ৫ জন।

চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৫১০ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৫ জন। বিভিন্ন উপজেলায়  টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২৯ জন, উপজেলায় ২ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫২ নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ, নগরে ২১ জন, উপজেলায় ২ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ। মহানগরে ৩ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৭৪ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় বাঁশখালী ১ জন, পটিয়া ১ জন, রাঙ্গুনিয়া ১ জন, হাটহাজারী ২ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২১ হাজার ৭৮৯ জনে। এর মধ্যে মহানগরীতে ১৬ হাজার ৫০ জন, উপজেলায় ৫ হাজার ৭৩৯ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা মোট ৩০৬ জন। মহানগরীতে ২১২ জন, বিভিন্ন উপজেলায় ৯৪ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত