মো নাজিম উদ্দীন
হৃদয় দুয়ার খোল
আল্লাহ্ আল্লাহ্ বোল,
দেখবি সেথা কেবলা ক্বাবা,
মদিনায় রাসূল(সা:)।
উম্মতেরই মায়ায় নবী(সা:)’জ্বী
ক্রন্দনে মশগুল।
নূরুন্নবী নূরের রবি–
উম্মতেরই প্রাণ, জিকির মুখে-
আদব সনে জানাই
আমার-‘দরূদ ও সালাম’ !
নূর নবী(সা:)জ্বী’র
দোহাই আল্লাহ্ জানাই আকুতি,
মিলাদুন্নবী(সা:)’র ফজিলতে–
মা-বাবার যতো গুণাহ্ এর মুক্তি ।
মুক্তি পিতার ধ্যান-জ্ঞানে
গাইতো সদা নবী(সা:) প্রেমের গান,
আজাব মুক্ত কবরে তাই-
নূরের ছাঁয়ায়, জুড়াক্ বাবা’র প্রাণ।
অন্তরেতে ‘কালাম্’ আমার
নফ্স্ এ মোহাম্মদ (সা:),
সৃষ্টিকূলের নিয়ামত এর উছিলাতে
সেজদা সনে করছি ফরিয়াদ;
ডিজিটাল এর ফিতনা হতে
মোদের রাখবে হেফাজত।।


