বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে পুলিশ ফাঁড়ি ও অস্ত্রাগার উদ্বোধন আইজিপির

জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: নগরীর উত্তর হালিশহর পুলিশ ফাঁড়ি ও মনসুরাবাদ পুলিশ লাইন্সের অস্ত্রাগার উদ্ধোধন করলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে তিনি এসব স্থাপনার উদ্বোধন করেন।

নবনির্মিত এই পুলিশ ফাঁড়ি উদ্ধোধনের ফলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাঁড়ি উদ্ধোধন শেষে মনসুরাবাদ পুলিশ লাইন্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং একটি বৃক্ষ রোপণ করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত