বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে সন্তানের নির্যাতনে গৃহহীন পিতা মাতা- সিএমপি’কে ব্যবস্থা নিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামে সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জন্মদাতা ও গর্ভধারিনী বৃদ্ধ পিতা মাতা চার মাস যাবত বাড়ি ছাড়া হয়ে অসহায় মানবেতর জীবন যাপন করার মধ্যে দিয়ে কোনো উপায়ন্তর না দেখে অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর সরনাপন্ন হয়ে অভিযোগ প্রদান করলেন। শেষে নির্যাতনকারী সন্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিএমপি কমিশনারকে নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঘটনাটি চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় হাশেম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

অভিযোগের সূত্রে জানা যায়, ছেলে মোহাম্মদ শশুর শাশুড়ির প্ররোচনায় প্রায় সময় নিজের মা বাবাকে গালিগালাজ করে মারধর করতেন। এবং সহায় সম্পদ জোর করে ছেলে মোহাম্মদের নিকট লিখে দিতে চাপ সৃষ্টি করেন পিতা মাতাকে। অবাধ্য ও উশৃঙ্খল এই সন্তানের নির্যাতন থেকে রেহায় পেতে প্রতিকার চাইলেও স্থানীয়ভাবে বিচার না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অভিযোগ করেন মোহাম্মদের পিতা বন্দর এলাকার আলহাজ্ব মােহাম্মদ হাসেম। অভিযোগের প্রেক্ষিতে সিএমপি কমিশনারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সিএমপি’কে আদেশের পর সিএমপি কমিশনারের নির্দেশে গত ৯ নভেম্বর অবাধ্য সন্তান মোহাম্মদের মাতা সৈয়দা নুরুন্নেছা (৬০) বাদি হয়ে ছেলে মোহাম্মদসহ ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর ০৬/২৬৬। মামলায় অপর আসামিরা হলেন-সুমাইয়া শওকত চৌধুরী (২৭), শওকত আহাম্মদ চৌধুরী (৪৮), নেজাম উদ্দিন (৪৮) ও সৈয়দা নুর জাহান মুন্নি (৪০)।

এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিনের কাছে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে ওসি জানান, অত্যাচার নির্যাতনের বিষয় না। পারিবারিক বিরোধ ও জায়গা জমি সংক্রান্ত কারণে বাবা মার সাথে ছেলের বিরোধ। এ নিয়ে দুপক্ষের অভিযোগ রয়েছে। বাবা মার অভিযোগ ছেলে শশুর পক্ষের লোকজন নিয়ে মা বাবাকে ভরন পোষন দিচ্ছে না। বাড়ী থেকে বের করে দিয়েছে। অপর দিকে ছেলের অভিযোগ সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করতে মায়ের ইন্দনে বাবা ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে। তিনি বলেন, আমরা যারা অভিযোগ করে তাদের বক্তব্য সঠিক মনে করবো। পরে তদন্ত করে ব্যবস্থা নেবো।

এসব নিয়ে মােহাম্মদ হাসেম স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছে। মাননীয় মন্ত্রী এ ব্যাপারে ব্যবস্থা নিতে কমিশনার স্যারকে নির্দেশ দেন। এর পর ‘মা বাবাকে মারধরের ঘটনায় মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-০৬/২৬৬। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সুত্রে জানা যায়, অসহায় পিতা আলহাজ্ব মােহাম্মদ হাশেম এর একমাত্র ছেলে মােহাম্মদ (৩০) বেসামাল জীবন যাপনে অভ্যস্ত। ছেলের অবাধ্য চালচলনে বাধা দিলে পিতা ও গর্ভধারিণী মাতাকে শারীরিকভাবে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সন্তান। গত ৪ মাস যাবত তাঁরা বাড়ির বাইরে রয়েছেন। ফলে শীতের প্রকোপে অসহায় বৃদ্ধারা গৃহহীন হয়ে পড়েছেন। পরে বৃদ্ধ দম্পতি বাড়ি যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা ও সিএমপি কমিশনারের সহযোগিতা পেয়ে থানায় মামলায় করেছেন।

মা সৈয়দা নুরুন ন্নেছা (৬০) কান্নাজড়িত কণ্ঠে জানান, বলতে লজ্জা লাগে। কেমন ছেলে পেটে ধরলাম। আজ ৪ মাস যাবত বাড়িতে যেতে পারিনা। স্থানীয় পুলিশের কাছে বারবার ধর্ণা দিয়েও তেমন কোন সহযোগিতা পাচ্ছি না বলে জানান। পরবর্তীতে ভুক্তভোগিরা সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর সাথে দেখাও করেন। অভিযোগ পেয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অসহায় পিতা মাতাকে সিএমপি পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত