বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৪৬ জন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১০৬২ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৪৬ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৩৫ জন এবং ভিবিন্ন উপজেলার ১১ জন।

চট্টগ্রামে ৭ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৫ নমুনা পরীক্ষা করে  জনের পজিটিভ। মহানগরে ১৬ জন।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১১ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১০ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫৯ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৫২ জন, উপজেলায় ৭ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৮৪ টি নমুনা পরীক্ষায় ৬ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪ টি, উপজেলায় ২ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩ নমুনা পরীক্ষায় ২১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২০ জন, ভিবিন্ন উপজেলার ১ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫০ নমুনা পরীক্ষায় ২৯ জন পজিটিভ, নগরে ২৯ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬ টি নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ। মহানগরে ৪ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২২ হাজার ৪৮২ জনে। এর মধ্যে মহানগরীতে ১৬ হাজার ৬৫৪ জন, উপজেলায় ৫ হাজার ৮২৮ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন কোন মৃত্যু নেই। মোট মৃতের সংখ্যা ৩০৯ জন। মহানগরীতে ২১৫ জন, বিভিন্ন উপজেলায় ৯৪ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত