বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফুটপাত দখল: নগরীর ২৮ প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ফুটপাত দখলের দায়ে ২৮ প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার নগরীর জুবলী রোডের তিন পুলের মাথা, পুরাতন স্টেশন রোড, নিউমার্কেট থেকে অমর চাঁদ রোড, কালী বাড়ী মোড় পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও বিশেষ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযান চালান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, রাস্তা ও ফুটপাতের ওপর অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ২৮টি প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত