বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৫৭ জন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৩৮২ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৫৭ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৩৩ জন এবং ভিবিন্ন উপজেলার ২৪ জন।

চট্টগ্রামে ৮ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে সোমবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৬৮ নমুনা পরীক্ষা করে ১৯ জনের পজিটিভ। মহানগরে ১০ জন, ৯ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৫৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৫ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৪ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫৪ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৫৪ জন, উপজেলায় ৮ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৮৪ টি নমুনা পরীক্ষায় ৭ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৬ টি, উপজেলায় ১ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯ নমুনা পরীক্ষায় ২২ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২০ জন, ভিবিন্ন উপজেলার ২ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮ নমুনা পরীক্ষায় ২০ জন পজিটিভ, নগরে ১৯ জন, উপজেলায় ১ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৫ টি নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ। মহানগরে ১০ জন এবং উপজেলায় ১ জন।

আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ১ টি নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৬১ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২২ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে মহানগরীতে ১৭ হাজার ১২ জন, উপজেলায় ৫ হাজার ৮৭১ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ৩১১ জন। মহানগরীতে ২১৭ জন, বিভিন্ন উপজেলায় ৯৪ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত