চেতনা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২৭৫ জনে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন করে ২ হাজার ১১১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জনে।
এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৭ জন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


