মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

কুতুবদিয়ায় মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা

বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় বিভিন্ন এলাকায় মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা করা হয়েছে। গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাস্ক পরা নিশ্চিতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনাসহ শক্ত অবস্থানে যাওয়ার নির্দেশ দেন। সে মোতাবেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত কুতুবদিয়ার বিদ্যুৎ মার্কেট, উপজেলা গেইট, বড়ঘোপ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন। এ সময় ওই এলাকায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করা এবং মাস্ক না পরে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৩১ জনকে জরিমানা করেন। এ সময় ৩১টি মামলায় ওই ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৪৩০ টাকা জরিমানা আদায় করা হয়।

ঘণ্টাব্যাপী এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত মনিটরিং করেন এবং নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল চৌধুরী।

এ ব্যাপারে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল চৌধুরী বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে এবং স্বাস্থ্যবিধি না মানায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পাশাপাশি দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক পরতে সচেতন করতে প্রচার চালানো হয়। মাস্ক নিয়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত