বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

সিএমপি এর “নো মাস্ক নো প্যাসেঞ্জার”প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক: “নো মাস্ক, নো প্যাসেঞ্জার” এই শ্লোগানকে সামনে রেখে করোনা দ্বিতীয় ঢেউকে মোকাবেলায় ট্রাফিক পশ্চিম বিভাগের পক্ষ থেকে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবহন ও যানবাহনের যাত্রী, চালক, সহকারী এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।

বুধবার ২ ডিসেম্বর সকাল ১০টা ৪৫ মিনিট থেকে এ কে খাঁন মোড়ে এই কমসুচি পালন করা হয় এর আগে সকাল ১০ টা ৩০ শে চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম-সেবা কেন্দ্রীয় ভাবে ট্রাফিক বিভাগের এই কার্যক্রম জি ই সি মোড়ে উদ্ভোধন করেন।

এই কর্মসূচি চলাকালে কথা হয় আকবরশাহ্ থানা ট্রাফিক পরিদর্শক এস,এম শওকত হোসেন বলেন করোনা দ্বিতীয় ঢেউ আমাদের জীবনব্যবস্থায় মারাত্মক ঝুঁকি বয়ে আনতে পারে। এর ব্যপকতা প্রথম বারের চেয়েও অনেক বেশী, তাই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এর প্রতিকার করতে হবে। জনসচেতনতা ও নিয়ম মেনে চলা ব্যতিরেকে আমরা এই জীবন ধ্বংসকারী জীবাণুর মোকাবেলা করতে পারব না। আমাদের সকলকে সচেতন হতে হবে এবং আশে পাশের সবাইকে সচেতন করতে হবে।

আজ আমরা আমাদের পক্ষ থেকে এই মাস্ক বিতরণের মাধ্যমে সকল কে এর ব্যবহার নিশ্চিত করার জন্য আবেদন রেখেছি। সমাজের সকল স্তরের জনসাধারণকে এর জন্য এগিয়ে আসার আহ্বান করে তিনি বলেন এই মহামরীকে আমরা জয় করব হাতে হাত রেখে। এই বিজয়ের মাসে এই মহামারিকে বিজয় করে আমরা আমাদের প্রিয়জনদের একটি সুন্দর সকাল উপহার দিতে পারব এই প্রত্যাশা করছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত