বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা যুবককে হাসপাতালে নিল মহসিন কলেজ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চকবাজারের গণি বেকারির মোড় এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন অজ্ঞাত এক যুবক। এমন সময় ওই যুবককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রাকিব, সেফায়েত ফাহিম, তোহিদুল হক কায়সার

বুধবার (২ ডিসেম্বর) রাত আটটায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তি করা হয়।

উক্ত ছাত্রলীগ নেতারা জানান আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। কোনো কিছু বলতে পারছিলেন না তিনি। তখন আমরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। কেউ তার সন্ধান ফেলে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার আমির হোসেন বলেন, চকবাজারের গণি বেকারির মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত একব্যক্তি পড়ে থাকলে তাকে মহসিন কলেজের ছাত্রলীগ নেতারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি কিছু বলতে পারছেন না। ধারণা করা হচ্ছে হাঁটার সময় তাকে কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে। আমরা তার নামপরিচয় জানার চেষ্টা করছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত