মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে নগরীতে নজরদারি বাড়াচ্ছে চসিক

স্টাফ রিপোর্টার: করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নজরদারির বাড়াতে উদ্দ্যােগ নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আগামী বুধবার ৯ ডিসেম্বর থেকে প্রচার-প্রচারণার পাশাপাশি প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে মাঠেও নামছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবং কর্পোরেশনকে সহযোগীতা করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাাম সিটি ইউনিট ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কর্ণফুলী রেজিমেন্টের সদস্যরা।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর টাইগারপাস চসিকের অস্থায়ী কার্যালয়ে প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় জানানো হয়, আগামী বুধবার থেকে নগরীর পাঁচ গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনতায় ব্যানার লাগানো, নগরজুড়ে মাইকিং, স্বাস্থ্য সুরক্ষা সম্বলিত প্রচার পত্র বিলি করবে চসিক। যে পাঁচ পয়েন্টে প্রচার প্রচারণা চালানো হবে সেসব স্থান হলো, সিমেন্ট ক্রসিং অক্সিজেন, সিটি গেইট, কাপ্তাই রাস্তার মাথা,অক্সিজেন মোড়, শাহ আমানত সেতুসংলগ্ন এলাকা ।

দুই গ্রুপে বিভক্ত হয়ে নগরীতে প্রচার প্রচারণায় নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। একটি গ্রুপে কোন ব্যক্তি মাস্ক পরিধান না করে যাতে নগরে ঢুকলে তাদের ফিরিয়ে দিবে। অপর গ্রুপে জনবহুল এলাকা যেমন বাজার শপিংমলে আসা ক্রেতা সাধাারণের মাঝে প্রচারপত্র বিলির পাশাপাশি মাস্ক পরিধান নিশ্চিতে ব্যবস্থা নিবে।

প্রশাসক খোরশেদ আলম সুজন উপস্থিতিতে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, কর্পোরেশনের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মো. আলী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার মেজর এ কে এম শামসুদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন , করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে দেশে সংক্রমন ও মৃতের সংখ্যা বাড়ছে । এই মহামারির মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হবে। করোনার টিকা না আসা পর্যন্ত তাই প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে মাস্ক পরিধান করে সুরক্ষা নিয়ে চলাফেরার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নগরবাসীর প্রতি তার অনুরোধ অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরিধান করবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোন ব্যক্তি মাস্ক পরিধান না করলে তাকে সেবা প্রদান করবেনা। কর্পোরেশন করোনাকালে নো মাস্ক, নো সার্ভিস সিদ্ধান্তের ভিত্তিতে নাগরিকসেবার কাজ পরিচালনা করবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত