বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

সোমবার থেকে করোনার টিকা পাচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণ

আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল সোমবার থেকে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা পাবে যুক্তরাষ্ট্রের জনগণ। টিকাটির জরুরি অনুমোদনের প্রয়োগ শুরু হতে যাচ্ছে করোনার প্রকোপে বিপর্যস্ত দেশটিতে।

প্রথম দফায় ৩০ লাখ ডোজ টিকা হাতে পেয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার ছুটির দিনে সেগুলো অঙ্গরাজ্যগুলোতে পাঠানো হবে। টিকা বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পের্না এমনটি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, যৌথভাবে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার ও জার্মানির জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি টিকাটি কোভিড-১৯-এর বিরুদ্ধে টিকাটি ৯৫ শতাংশ সুরক্ষা দিতে পারছে।

এফডিএ বলছে, ‘কেউ যখন টিকাটি নিচ্ছেন, এটি ওই ব্যক্তির শরীরে উপর্যুপরি প্রোটিন তৈরি করে, যা প্রতিরোধ সৃষ্টি করে। আত্মরক্ষামূলক উপায়ে কাজ করে এবং কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।’

২১ দিনের ব্যবধানে ফাইজারের টিকাটির দুটি ডোজ শরীরে প্রয়োগ করতে হবে। প্রথম ডোজটি রোগপ্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে আর দ্বিতীয়টি তা বাড়িয়ে দিতে কাজ করে। তবে টিকা পুরোমাত্রায় কার্যকর ভূমিকা নেয় দ্বিতীয় ডোজের সাত দিন পরে।

গত বৃহস্পতিবার এফডিএর ২৩ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদনের সুপারিশ করে। পরে গতকাল শুক্রবার টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র সরকার। আগামী বছরের মার্চ মাস নাগাদ কোম্পানি দুটি যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র আরো ২০ কোটি ডোজ টিকার অর্ডার দিয়ে রেখেছে মডার্না ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের কাছে। তবে তাদের টিকাটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি।

গতকাল শনিবার করোনায় একদিনে যুক্তরাষ্ট্রে সর্বাধিক তিন হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে এত মানুষের মৃত্যু হয়নি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত