বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চন্দনাইশে বাস ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্টো ব-১৪-৩৫৬৯) সাথে লোহাগাড়া অভিমুখী মোটরবাইক (চট্ট মেট্টো-হ-১৭-২১১১) মুখোমুখী সংঘর্ষ হয়।

এ সময় বাইক চালক পূর্ব লোহাগাড়ার মৃত আবদুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৪৫) তার শিশু সন্তান জাবেদুল ইসলাম (১০) বাইক থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। বাইকে থাকা তার স্ত্রী ডলি আক্তার (৩৫) গুরুতর আহত হলে তাকে মুমূর্ষ অবস্থায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, সাইফুল ইসলাম তার স্ত্রী ও ছেলেকে নিয়ে চট্টগ্রাম থেকে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়।

খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরাফাত। গাড়ির চালক হেলপার পলাতক রয়েছে বলে জানা যায়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত