স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদিনের উদ্দ্যেগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ (১৫ ডিসেম্বর) মঙ্গলবার বাদ আছর পাঠানতলী বায়তুল গোফরান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি রাকিব উদ্দিন।
আরেও উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ নেতা মোঃ মাহতাব উদ্দিন ফারুক, রিপন, আরমান।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমন, মোহাম্মদ সুমন, জনি, মোহাম্মদ তারিফ, মোহাম্মদ রুবেল, রিয়াদ, মান্নাসহ আরো অনেকে।


