বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন আইজিপি

চেতনা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ ১৬ ডিসেম্বর সকাল ৯টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান তিনি।

এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব আনার প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে উঠে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত