আরিফ উদ্দিন বোয়ালখালী প্রতিনিধি: গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মঈনুল আবেদীন নাজিম এর সভাপতিত্বে ও শিক্ষক প্রজীব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক জনাব এস.এম.খসরু পারভেজ, জনাব বিপ্লব সরকার, জনাব এস.এম মনজুর আলম, জনাব আরেফা খানম, জনাব প্রলয় চৌধুরী, জনাব রণি বিশ্বাস প্রমুখ।

সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনকের স্বাধীনতার ডাক ও দীর্ঘ ৯ মাস যুদ্ধে ৩০ লক্ষ শহীদদের আত্মত্যাগ, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা ও সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের ঐকান্তিক প্রচেষ্টা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন জনাব ওসমান ফারুক।


