আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দক্ষিণজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শাহনেওয়াছ হায়দার শাহীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম।
আরও উপস্থিত ছিলেন চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জি এম বাবর চৌধুরী এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবর।


