বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

দুই করোনাযোদ্ধা আ জ ম নাছির উদ্দীন ও বিদ্যুৎ বডুয়াকে সংবর্ধনা দিল মুজিববর্ষ উদযাপন পরিষদ

স্টাফ রিপোর্টার: জাতির সংকটময় সময় করোনাকালে মানবতার সেবায় অনন্য অবদানের জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের নির্বাহী বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডা. বিদ্যৃুৎ বডুয়াকে সংবর্ধনা দিয়েছে মুজিববর্ষ উদযাপন পরিষদ বায়েজিদ থানা।

এই উপলক্ষে আজ শেরশাহ কলোনি ডা মাজহারুল হক শাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনার সংকটময় মুহুর্তে জাতি যখন জীবন মৃত্যুর দোলাচলে দিনাতিপাত করছে। দেশের মানুষ যখন করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়েছে। সেই সংকটময় মুহুর্তে নগরীর সকল শ্রেণী পেশাজীবীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো উপহার হাতে হাতে তুলে দিয়েছি। দিনরাত ঘুরে বেরিয়েছি ওয়ার্ড থেকে ওয়ার্ডে। পাশাপাশি নগর আওয়ামীলীগের পক্ষ থেকে তৃণমুল নেতাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছি। রাজনীতিবিদের মটো হচ্ছে মানুষের পাশে থাকা। মানুষের সুখে দুঃখে এগিয়ে আসাই রাজনীতির মূল মন্ত্র। মানুষ চিরদিন বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কর্ম।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত