বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল মহসিন কলেজ ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার: মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, একাত্তরের পরাজিত শক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গিকার মহসিন কলেজ ছাত্রলীগের।

দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার।

বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা শিক্ষা-শান্তি-প্রগতির মূল মন্ত্রে দীক্ষিত হয়ে গৌরবগাঁথা ইতিহাসকে সমুন্নত রাখতে ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরো একধাপ এগিয়ে যাবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৪ জানুয়ারি, ২০২১ বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ক্যাম্পাসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে ক্যাম্পসে মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত