বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাকলিয়া থানা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাকলিয়া থানা ছাত্রলীগ।

সোমবার (৪ জানুয়ারি) করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাকলিয়া থানা ছাত্রলীগ। বিকাল ৫ টায় নেতাকর্মীরা মিলে কেক কাটেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আবু ছালেহ নূর চৌধুরী রিমনের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা মহিউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা রাখেন দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী নূরুল আলম মিয়া এবং ১৭,১৮,১৯ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুজি আকতার।

আলোচনা সভায় বক্তৃতারা বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার মতো আমরাও দেশের মর্যাদার জন্য ও দেশের মানুষের মঙ্গলের জন্য লড়াই করবো। এই বোধ নিয়ে তোমাদের বড় হতে হবে। যারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতি করে তারাই ছাত্রলীগ। ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া একটি আদর্শ সংগঠন।’

আলোচনা সভায় থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত