বুধবার, ২৭ মে ২০২৬
Single Top Banner

স্বাধীনতার শক্তি আমার এই ভোট যুদ্ধের মূল প্রেরণা ও শক্তি: রেজাউল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) দারুল ফজল মার্কেটের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুক্তিযোদ্ধারা বলেন, বীর প্রস্রবিনী চট্টগ্রামের মেয়রপ্রার্থী হিসেবে রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়ে জাতির জনকের কন্যা চট্টগ্রামের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মকে সম্মানিত করেছেন। নৌকায় ভোট দিয়ে বিজয় অর্জনের মধ্য দিয়ে এ সম্মানকে সমুন্নত করতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নৌকার বিজয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন বলেন, জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা লাল-সবুজ পতাকা পেয়েছি। তাই মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে রেজাউলকে বিজয়ী করতে হবে।

রেজাউল করিমকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, নৌকা মার্কা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। নৌকা মার্কাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে।

মেয়রপ্রার্থী রেজাউল করিম বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার। এ অহংকারকে ভূলুন্ঠিত হতে দেয়া যাবে না। স্বাধীনতার শত্রুদের সাথে যাদের আঁতাত গণরায়ে তাদের প্রত্যাখ্যান করতে হবে। দেশমাতৃকার প্রতি ভালবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে মরণপণ যুদ্ধে হানাদারের বিরুদ্ধে লড়েছি। গণঅধিকারের আন্দোলনে সবসময় নিজেকে ব্যাপৃত রেখেছি। আজকে দাপ্তরিকভাবে চট্টগ্রামের গণমানুষের কল্যাণে কাজ করার জন্য দলীয় মনোনয়ন নিয়ে ভোট যুদ্ধে নেমেছি। স্বাধীনতার শক্তি আমার এই ভোট যুদ্ধের মূল প্রেরণা ও শক্তি। এই শক্তিতে আগামী ২৭ তারিখের নির্বাচনী যুদ্ধে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের সম্মান রাখতে চাই। সকলের ভোট, দোয়া সমর্থন আদায়ে যার যার অবস্থান থেকে কাজ করলে সিটি নির্বাচনের বিজয়কে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জননেত্রীর উন্নয়নের অগ্রযাত্রার যুগপূর্তির মহাআনন্দের সাথে যুক্ত করতে সক্ষম হব, ইন-শা-আল্লাহ্।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, নাঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী ছৈয়দ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ, ফরিদ মাহমুদ, নেছার আহমেদ, ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সাহেদ মুরাদ সাকু, মিজানুর রহমান সজিব প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত