বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

পালিত হলো “বীর মুক্তিযোদ্ধা’ মুক্তিমান বড়ুয়া”র ১ম মৃত্যু বার্ষিকী

গত ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের কৃতি সন্তান, হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা কমরেড মুক্তিমান বড়ুয়ার প্রথম মৃত্যু বার্ষিকী।

গত বছর আজকের দিনে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরলোক গমন করেছিলেন আমার অত্যন্ত আপনজন, একসাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা সেই প্রিয় বড় ভাই বাবু মুক্তিমান বড়ুয়া।

বীর মুক্তিযোদ্ধা মুক্তিমান বড়ুয়ার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পটিয়ার প্রয়াত মুক্তিমান বড়ুয়ার জন্মস্থান হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া গ্রামের নিজ বাসভবনে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। এছাড়া চট্টগ্রাম শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান প্রয়াত মুক্তিমান বড়ুয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,প্রার্থনা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছেন।

আজকের এই দিনে আমি আমার আপনজন বীর মুক্তিযোদ্ধা কমরেড মুক্তিমান বড়ুয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি এবং উনার পরকালীন শান্তি কামনা করছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত