বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে একদিনে আরও ১৬২ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৭৮১ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৬২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১১৭ জন এবং ভিবিন্ন উপজেলার ৪৫ জন।

চট্টগ্রামে ছয়টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬২টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ২৮ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩২টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা পজেটিভ পাওয়া যায়।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭৭টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৩১জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৮টি নমুনা পরীক্ষা করে ২৯ জন শনাক্ত হয়।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের একটি মাত্র নমুনা পরীক্ষা করা হলেও করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রামে করোনা ভাইরাসে নতুন করে মৃত্যুবরণ করেছেন ৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৯৩ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত