বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

বৃহস্পতিবার রাতের দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকার ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. জুয়েল। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহতরা হচ্ছেন, মানিক (২৬), কাজী মইনুল ইসলাম (২৫), নুরুল ইসলাম (২৪) সাগর (২৫)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ফিরোজ মিয়া। তিনি বলেন, কুমিরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছি। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে এবং গুরুতর আহত হয় আরও ৪ যাত্রী।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত