বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আফ্রিকা থেকে ফিরলেই নিজ খরচে কোয়ারেন্টাইন

মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক।

নতুন নির্দেশনা অনুযায়ী, আফ্রিকার সাত দেশ থেকে বাংলাদেশে এলে ১৪ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশগুলো হলো, বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। শনিবার (৪ ডিসেম্বর) থেকে এ আদেশ কার্যকর হবে।

বৃহস্পতিবার রাতে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বেবিচক। সার্কুলারে স্বাক্ষর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির।

সার্কুলারে বেবিচক জানায়, কোনো যাত্রী যদি এসব দেশ থেকে সরাসরি বাংলাদেশে আসেন অথবা গত ১৪ দিনে এসব দেশে ঘুরে বাংলাদেশে প্রবেশ করেন, সেক্ষেত্রে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের জন্য সরকার নির্ধারিত কিছু হোটেল রয়েছে। সেগুলোতে নিজ খরচে থাকতে হবে। এছাড়া বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং সম্পন্ন করতে হবে।

বেবিচক জানায়, আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় ৭ম ও ১৪তম দিনে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর টেস্ট করানো হবে। কোনোটির ফলাফল পজিটিভ এলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে প্রবেশ করা যাত্রীদের যাত্রার ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত