মো: নাজিম উদ্দীন
বন্ধু তুমি মন মাঝারে
জ্বালিয়ে দিলে বাতি,
মন মরা এই বালুচরে
ফলবে পুনঃ সবুজ শস্যরাজী।
সহজ সরল মন
যে আমার নোংরামি কী —
জানে না তো শঠতা, ঠকবাজী।
তোমাদের ঐ বৃন্দাবনে
এই ক্ষীণ মোর শূন্যাসনে,
পরিজনে’র করতে স্বনির্ভর (!)
এক টুকরো যায়গা কিনে —
জ্যান্ত মোরে হত্যা সনে নির্বিঘ্নে চলছে সজ্জা রচিত কবর।
এই যদি হয় বাস্তবতা (!)
ক’দিন বাকি দেখিতে হাসর ?
তাই বুঝি আজ মানবতা
ভুলুন্ঠিত হচ্ছে পূর্বাপর !!


