মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

বাঁকা চোখে !

মো: নাজিম উদ্দীন

নাহ, নাহ্ নাহ্
আমি কিন্তু এটা বুঝি না —
পুরুষ মানুষ খোলা মাঠে
থাকলে থাকুক উদোম গায়ে,
খিরকি খোলা রুমের খাটে
আকাশ পানে বাঁকা চোখে–!

নিরন্তর এই দিকবিদিক এ
ছুটে চলা পথের ধারে দিবালোকে আটকে যদি
চন্দ্রাবতী’র স্বপ্নীল সেই চোখ !

বলবো আমি ঘরেই কেনো
দ্রুপদী’র ঐ ফেরি করা —
স্বপ্ন পূরণ হউক —!!

কঙ্কাবতী লজ্জিত সেই
কন্ঠে যদি বলেই বলুক যাহ্,
চঞ্চলা মোর দেহ যদিও বাঁধা,
এই উদাসী মন যে আমার
ঘরে টিকে নাহ্ –!!

বারে বারে খোঁজ নিয়ে
যায় খিরকি খোলা রুমের ঠিকানা… এটাই তো মোর
ব্যাকুল মনের আজব যন্ত্রণা !!

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত