বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

শেখ রাসেল এর প্রতিকৃতিতে সিএমপি কমিশনারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :

শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ তনয় ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা প্রশাসন চত্বরে শেখ রাসেল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশসহ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত