পটিয়া প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত পটিয়া উপজেলার আইনজীবীদের সংগঠন ‘পটিয়া আইনজীবী কল্যান পরিষদ’ চট্টগ্রামের নতুন কার্যিনর্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত সাধারন সভায় আগামী (২০২২-২০২৪) দুই বছর মেয়াদের জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহাম্মদকে সভাপতি এবং সিনিয়র আইনজীবী মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহঃ সভাপতি দীপক কুমার চৌধুরী, সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক এস.এম. ইকবাল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল দত্ত, অর্থ সম্পাদক আবু মুহাম্মদ ইউছুফ (সোহেল), সহ-অর্থ সম্পাদক মোঃ ওহিদুল আলম চৌধুরী, পাঠাগার সম্পাদক বিক্রম মিত্র, সাংস্কৃতিক সম্পাদক জিকু বড়ুয়া মামুন, দপ্তর সম্পাদক মহিউদ্দীন আহম্মদ চৌধুরী, প্রচার সম্পাদক ইরফানুল হুদা ফারুকী, সহ-প্রচার সম্পাদক সজল কান্তি দাশ, আইন বিষয়ক সম্পাদক রিক্তা বড়ুয়া, আইটি সম্পাদক মোঃ শফিউল করিম আলমদার, মহিলা বিষয়ক সম্পাদক ফৌজিয়া আফরোজ রনি, সদস্য উত্তম বিশ্বাস, মোঃ শহীদুল ইসলাম সুমন, নাজিম উদ্দিন, মোঃ ফোরকানুল ইসলাম, জসিম উদ্দিন, রনি কুমার দে, মোঃ আফজল হোসেন, শওকত আলী চৌধুরী, আবদুল সবুর, মোহাম্মদ মিজানুর রহমান লিটন, মোহাম্মদ ফরিদ উদ্দিন বেলাল, মনিরুল কাদের, সাইফুর রাশেদ চৌধুরী।
এছাড়াও একই সভায় সিনিয়র আইনজীবী স্বভু প্রসাদ বিশ্বাস, হুমায়ূন আকতার মোস্তাক, অশোক কুমার দাশ, আবদুল গনি, আহমদুর রহমান খান, মুজিবুর রহমান খান, মো. আবদুর রশিদ, মোহাম্মদ সোলায়মান, উত্তম কুমার দত্ত, অনুপম চক্রবর্তী, মোহাম্মদ সফিউল্লাহ্ চৌধুরীর সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট ১টি উপদেষ্টা পরিষদ গঠিত হয়।


