বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পরিবেশ দূর্ষণ করছে সালেহ স্টিল, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ দিন ধরে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের কালো ধোঁয়া পরিবেশকে মারাত্মকভাবে দূর্ষন করছে। স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের মৌখিকভাবে অভিযোগ করে আসছিল। রহস্যজনক কারনে আমলে নিচ্ছিল না স্থানীয় লোকজনের এই অভিযোগ।

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় ওই কারখানাটি অবস্থিত।

পরিবেশ অধিদপ্তর কোন ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় লোকজন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে এই অভিযোগ করেন।

জেলা প্রশাসক স্থানীয় লোকজনের এই অভিযোগ গুরুত্ব দেন। বিষয়টি তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানাকে ঘটনাস্থলে পাঠান। এই টিম সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

পরিবেশ দূষণের অভিযোগে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, সালেহ স্টিল থেকে বের হওয়া কালো ধোঁয়া পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। পরিবেশ দূষণের অভিযোগে এই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের এজিএম আব্দুর রউফ ও ম্যানেজার জাকির হোসেন উপস্থিত ছিলেন। তারা আগামী ১৫ নভেম্বরের মধ্যে কারখানার ত্রুটি সারাবেন বলে মুচলেখা দেন।’

পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত