বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নবনির্বাচিত পরিষদ চট্টগ্রাম নগরীর উন্নয়নে ভূমিকা রাখবেন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, তথ্য প্রযুক্তির কারণে পৃথিবী আজ গ্লোবাল ভিলেজ বৈশি^ক গ্রাম। তাই আমার যতো উন্নয়নই করিনা কেন? প্রান্তিক জনপদে সেই উন্নয়ন যদি স্পর্স না হয়, সঠিক উন্নয়ন কোনদিন দৃশমান হবে না। এই জন্য নগর উন্নয়নের সাথে গ্রামের উন্নয়নের সাদৃশ্য বজায় রাখতে হবে।

তিনি সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পরিষদ নিবার্চন শান্তিপূর্ন ও সুন্দরভাবে সম্পন্ন করায় নির্বাচন কর্মকা-ে সংশ্লিষ্ট সকলকে ও ভোটাদের অভিন্দন জানান। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের মেয়র দপ্তরে চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য প্রকৌশলী ইসলাম আহমেদের নেতত্ব একটি প্রতিনিধি দল সিটি মেয়রের সাথে সাক্ষাত করে ফুলের শুভেচ্ছা প্রদানকালে তাঁদের উদ্দেশ্য তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, আতাউল্লা চৌধুরী, আবুল হাসানাত মো. বেলাল, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, কর্নফুলী উপজেলা যুবলীগ নেতা ইরফান মাসুদ, সাহাবুদ্দিন, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টুটুল, রাভেল প্রমুখ।

মেয়র আরো বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সাথে নগরীর উন্নয়নে অনেক দিক রয়েছে। বিশেষ করে মসজিদ, মন্দির, প্যাগোডা, কবর স্থান, শ্মশান সংস্কার কাজে মন্ত্রণালয় থেকে একটি বাজেট প্রদান করা হয়। নব নির্বাচিত চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম তাঁর নির্বাচিত সদস্যদের নিয়ে যে পরিষদ গঠন করবেন সে পরিষদ চট্টগ্রাম নগরীর উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশবাদ ব্যক্ত করেন।

নব নির্বাচিত সদস্য প্রকৌশলী ইসলাম আহমেদ বলেন, আমি নিজেই একজন শ্রমিক সংগঠক। আমি নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বসবাস করি। সে ক্ষেত্রে নগরীর উন্নয়নে কোন সুযোগ আসলে তা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত