বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ জেলে পরিবারে এম আর আজিমের সহায়তা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের উদ্যোগে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এ ক্ষতিগ্রস্থ জেলে পরিবারে সহায়তা দেওয়া হয়েছে।

নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর সমুদ্র উপকূলে বসবাসরত পাঁচ শতাধিক জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র আহবানে সাড়া দিয়ে তিনি এ সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুব সংগঠক আছিফুর রহমান মুন্না, যুব সংগঠক মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মোঃ আক্কাস উদ্দিন সওদাগর, নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক যুব সংগঠক ফজলুল কবির সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন আহমদ, যুব সংগঠক মোছলেহ উদ্দিন আহমেদ শিবলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, যুবনেতা কামরুল হাসান সোহেল, সাজ্জাদ হোসেন, সানি দে, হিজবুল বাহার, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি যথাক্রমে ফররুক আহমেদ পাবেল, মাঈনুল হাসান চৌধুরী শিমুল, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও যুব সংগঠক গোলাম ছামদানী জনি, নগর ছাত্রলীগের সম্পাদক মনির আলম, সাব্বির সাকির, যুবলীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন, সানি আলম শাওন, শাহাদাত বাহার শোভন, শাব্বির আহমদ শামীম,আনিসুল হক লিটন, ইসমাইল হোসেন সম্রাট, মিজানুর রহমান সানজিব, তানজিব আহসান জিবু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ফরহাদ হক প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত