নিজস্ব প্রতিবেদক :
চান্দগাঁওতে বসতঘরে জুয়ার আড্ডা থেকে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু জুয়ার সরঞ্জামসহ নগদ ৩২ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়। নগরীর চান্দগাঁও থানাধীন সোমবার (১ নভেম্বর) ইস্পাহানী জেটি রোডের কলাবাগান লেদুর সেমি পাকা ঘরের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. মনসুর (২৮), ইয়ার মাহমুদ (৪০), মো. শাহিন মিয়া (২৪), তোফাইল আহমদ (২৬), সাজ্জাদ চৌধুরী, মো. সোহাগ (৩০), মো. সাজ্জাদ হোসেন (১৯), মো. আবু তালেব (৩৪), মো. ইসমাইল (৩১), নুর মোহাম্মদ (৩৫), কামাল হোসেন (২৮), মো. দিদারুল ইসলাম ইরফান (৩১), মো. নাছির (২৫), মো. আজিজ (৩২), মো. মানিক হোসেন (৪২), সুমন দাশ (৩৫), আব্দু রহমান (৫০), আব্দুছ সাত্তার (৩৯), এনামুল হক (৪৩) ও আহম্মদ আজাদ (৪০)।
অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও থানার এসআই শরীফ রোকনুজ্জামান। তিনি বলেন, ঘরের ভেতর জুয়ার আড্ডা চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশকিছু জুয়ার সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা টাকার বিনিময়ে জুয়া খেলছিল। খবর পেয়ে এক আসর থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়।


