প্রেস বিজ্ঞপ্তি :
রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ ইউসুফ তালুকদারকে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের দ্বিতীয় যুগ্ন আহবায়ক করা হয়েছে।
গত ৩০ অক্টোবর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সাক্ষরিত ৫১ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটিতে দ্বিতীয় যুগ্ন আহবায়ক করা হয় ইউসুফ তালুকদারকে।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের দ্বিতীয় যুগ্ম আহবায়ক করায় ইউসুফ তালুকদারকে রাউজান উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মঙ্গলবার (১ অক্টোবর) ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন ইমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাসেদ খাঁন জাসু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইয়াছিন আরাফাত জামশেদ, রাউজান উপজেলা ছাত্রদলের নেতা বাপ্পা দাস, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মহিম।


