বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

দুবাইয়ে ৪ নভেম্বর থেকে শুরু প্রাণের বইমেলা

আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বইমেলা। আগামি ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের ও ঐতিহ্যের বইমেলা। চলবে ৫, ৬ নভেম্বর পর্যন্ত টানা ৩ দিন। বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গনে বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

প্রবাসীদের নিয়ে আয়োজিত বইমেলা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকেরা। সাংস্কৃতিক আয়োজনকে মনমুগ্ধ করে তোলার জন্য বাংলাদেশী ও পশ্চিম বাংলার শিল্পীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, মেলায় যেখানে ৫০টি স্টল বরাদ্দ রাখার কথা থাকলেও চাহিদার কারণে স্টল সংখ্যা দাঁড়িয়েছে এখন ৭৩টি। ঢাকা থেকে যোগ দিচ্ছে ৩০টি প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা। মেলা প্রতিদিন খোলা থাকবে সকাল ১১.০০ টা থেকে রাত ১১.০০ টা পর্যন্ত। মেলাটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে আন্তর্জাতিক কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য করে তোলার জন্য নেওয়া হয়েছে ভিন্নধর্মী আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মেলা উদ্বোধন করবেন প্রখ্যাত কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। সভাপতিত্ব করবেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত