বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

খলিলুর রহমান মহিলা কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পটিয়া প্রতিনিধিঃ

পটিয়া খলিলুর রহমান মহিলা (ডিগ্রি) কলেজের নবীনবরণ ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার কলেজ প্রাঙনে অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে ও অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক।

এছাড়া ভার্চূয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান। উপাধ্যক্ষ হাসিনা খানমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট একেএম শাহজাহান উদ্দীন, নুরউল আরশাদ চৌধুরী, নুরন্নাহার জালাল।

আরো বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম, শিক্ষক প্রতিনিধি একেএম শামসুদ্দীন, একেএম নাসিরউল্লাহ,সুমি চৌধুরী, সেলিনা আকতার, কলেজ ছাত্রী মণিকা চাকমা,তাসফিয়া ও মেঘনা।

পবিত্র মিলাদ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মওলানা ফরিদুল আবছার আমিরী।

উদ্বোধক আলহাজ্ব খলিলুর রহমান বলেন, নারীরা আজ পিছিয়ে নেই।তারা আজ এগিয়ে যাচ্ছে। সমাজকে এগিয়ে নিচ্ছে। তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে উচ্চ শিক্ষায় জোর দিতে হবে।ইংরেজি ও প্রযুক্তিগত শিক্ষায় আরো গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, লক্ষ্য পূরণের জন্য স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে এগিয়ে যেতে হবে। সে যাত্রা যত কঠিনই হোক হাল ছাড়া যাবে না।আগামীর দেশ, আগামীর বিশ্ব তোমাদের হাতেই।

সভায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ও বই উপহার দেওয়া হয়।

এসময় অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৬৪জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। সভাশেষে বেতার ও টিভি শিল্পী পিন্টু কুমার ঘোষের পরিচালনায় কলেজের ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত