বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ডক্টর জুলকারনাইন বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ টেক্সাস শাখার সভাপতি নির্বাচিত

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান ও নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন।

৪ নবেম্বর (শুক্রবার) সংগঠনটির ইউএসএ শাখার সভাপতি ডক্টর মোঃ রাব্বী আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দীন ও প্রেস ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহীন এ কমিটি অনুমোদন দিয়েছেন।

নতুন কমিটির সভাপতি জুলকারনাইন চৌধুরী জীবন ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে আসছেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে তিনি ছাত্রজীবন থেকে শুরু করে রাজনীতি সাথে সম্পৃক্ত। বর্তমানে পটিয়ায় নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যাগে অসহায় মানুষের কল্যানে কাজ করছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত