বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেনের সাথে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাঁর নাম সাদিয়া আক্তার ঊর্মি (১৮)। আট মাস আগেই তাঁর পারিবারিকভাবে বিয়ে হয়।

সোমবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিনছি বাপের বাড়ী এলাকায় শ্বশুর বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার ঊর্মি উপজেলার পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হরালিয়া পাড়া এলাকার ওয়াহিদুল নবীর বড় মেয়ে। ৮ মাস আগে পারিবারিক’ভাবেই ইসলামপুর ইউনিয়নের বিনছি বাপের বাড়ী এলাকায় বাদশা মিয়ার ছেলে প্রবাসী মোহাম্মদ ইউসুফের সাথে বিয়ে হয়। পারিবারিক কলোহের জেরে আত্মহত্যা করতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব মিলকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ নামিয়ে রেখেছে স্বজনরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত