বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কৃষকের পাশে দাঁড়ালেন নজির আহমেদ ফাউন্ডেশন

পটিয়া প্রতিনিধিঃ

পটিয়ার নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন এবার কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা গ্রামে কৃষকের পাশে দাঁড়াতে এবং তাদের কৃষি কাজে সহায়তায় হাত বাড়িয়ে দেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবাদি জায়গা অনাবাদি না রাখার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্নজাতের বীজ ও খাদ্য সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

এসময় বক্তব্য রাখেন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী মোঃ মোরশেদ, যুবলীগ নেতা ইউছুফ খাঁন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম।

আলোচনা সভা শেষে দুই শতাধিক কৃষক পরিবারের মাঝে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে কৃষি বীজ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত