শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম সমিতি দাম্মামের যাত্রা শুরু

পটিয়া প্রতিনিধিঃ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে যাত্রা শুরু হয়েছে চট্টগ্রাম সমিতির। এ উপলক্ষে সৌদি আরবের দাম্মামের স্হানীয় হোটেল হলিডে ইন’এ গত ২৬ শে নভেম্বর এক জরুরি সভা তাহের আলমের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে নবগঠিত চট্টগ্রাম সমিতির উপদেষ্টা মন্ডলির উপস্থিতিতে আগামী ২ বছরের জন্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের পরিচালনা পরিষদের পরিচালক ইলিয়াস হোসেন।

এসময় সভাপতি হিসেবে আবুল হাশেম বাবুল, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ সাঈদ,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ,সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, কোষাধ্যক্ষ ইসমাইল শাহ,দপ্তর সম্পাদক মোঃ নাছের আহমেদ, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান টিপু, প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম রুবেল সহ ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, গিয়াসউদ্দিন, শাহাদাত আজিজ, আবুল কালাম আযাদ,মোহাম্মদ আজিম।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং দল মত নির্বিশেষে সৌদি আরব তথা মধ্যেপ্রাচ্যে চট্টগ্রাম সমিতিকে একটি অরাজনৈতিক সামাজিক সেবা মুলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত