বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

২৬ শর্তে চার ঘন্টার জন্য বিএনপিকে সমাবেশের অনুমতি

ডেস্ক রিপোর্ট :

২৬ শর্তে শনিবার (১০ ডিসেম্বর) বিএনপিকে গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চার ঘন্টার মধ্যে সমাবেশ শেষ করতেও বলা হয় পুলিশের দেয়া নির্দেশনায়।

ডিএমপির শর্তে বলা হয়েছে, শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। ডিএমপির পক্ষে থেকে আরও বলা হয়, জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই এই অনুমতির আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তানভীর সালেহীন ইমনের স্বাক্ষরিত এক চিঠিতে সমাবেশের অনুমতির কথা বিএনপিকে জানানো হয়েছে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বরাবর ডিএমপির চিঠিতে বলা হয়েছে, ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি প্রদান প্রসঙ্গে আপনার (কায়সার) ৯ নভেম্বর দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিএনপির উদ্যোগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেওয়া হলো।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত