মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Single Top Banner

গোলাপবাগ মাঠে হচ্ছে বিএনপির গণসমাবেশ, জড়ো হচ্ছে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে সায়েদাবাদ বাসটার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে হচ্ছে শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সকাল ১১টায় শুরু হবে। এই গণসমাবেশ থেকে ১০ দফা দাবি ঘোষণা করা হবে।

শুক্রবার গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিকালে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।এছাড়া শুক্রবার ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদও গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মোশাররফ সমাবেশের সময় ১০ দফা দাবি ঘোষণার কথা জানান।

এদিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির খবর পাওয়ার পরই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকাল পৌনে ৪টার দিকে সরেজমিনে দেখা গেছে, মাঠে এরইমধ্যে শতাধিক বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। শনিবারের সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ হবে, তাই আমরা গোলাপবাগ মাঠের জন্য অনুমতি চেয়েছিলাম। পুলিশ অনুমতি দিয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত